ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা Logo বরিশাল জেলা আদালতের জজ নিখোঁজ Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সুন্দরবনের দস্যুদের ‘রসজল’ সরবরাহ: চাল তেল-সিগারেটসহ হাতেনাতে আটক ২

বরিশাল জেলা আদালতের জজ নিখোঁজ

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় যাওয়ার কথা থাকলেও তিনি বাসায় পৌঁছাননি। বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি দুপুরে নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস বলেন, সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর বাসায় চলে যান। কিন্তু তিনি রাত পর্যন্ত বাসায় না পৌঁছানোর কারণে আদালতের নাজিরসহ অন্যান্যরা খোঁজ নেওয়ার চেষ্টা করেন। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, বুধবার দুপুর পর্যন্ত তিনি আদালতে ও বাসায় পৌঁছাননি। অফিসের নাজির কামরুল ইসলামসহ অফিসের অন্য কর্মকর্তারা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। তবে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

বরিশাল জেলা আদালতের জজ নিখোঁজ

আপডেট সময় ১২:৪১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬