ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কালীগঞ্জে অবৈধ মাটি কাটা ও মাদকাসক্তকে একদিনেই সাজা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শীতলক্ষ্যা নদীর তীর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অপরাধে আরেকজনকে কারাদ- দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বরিহাটি ও বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। ভ্রাম্যমান আদালত ক্ষেত্রে জানা গেছে, অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটার অপরাধে যমুনা স্পেসটেক জয়েন্টভেঞ্চার লিমিটেডের এইচআর অ্যাডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ দুই লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। এছাড়া, ব্রাহ্মণগাঁও সরদারপাড়া এলাকার মো. জহিরুল ইসলাম(৩৬) নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মোট ২টি মামলা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ১টি মামলায় অর্থদ- এবং অপরটিতে কারাদ- প্রদান করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই স্বপন কুমার পাল এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা বলেন, নদী দখল, অবৈধ মাটি উত্তোলন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কালীগঞ্জে অবৈধ মাটি কাটা ও মাদকাসক্তকে একদিনেই সাজা

আপডেট সময় ০৩:১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬