ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা

শ্রীপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাওনা শাখার উদ্যোগে বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী মাওনা শাখা অফিস প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হোসাইন এবং হেলথ মনিটরিং অফিসার ডা. মো. লিমন। ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের প্রোগ্রাম সহকারী ম্যানেজার মো. আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন মাওনা শাখার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা ও আইটি অফিসার মো. রাশেদুল ইসলাম। প্রোগ্রাম সহকারী ম্যানেজার মো. আবু রায়হান বলেন, পল্লী মঙ্গল কর্মসূচীর সব শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাওনা শাখায় দরিদ্র মানুষের জন্য এ সেবার আয়োজন করা হয়েছে। ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। মাওনা শাখার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই পিএমকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

শ্রীপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় ০১:৩৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬