ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক Logo কাগজের রোগীকে দেওয়া হচ্ছে এক্স-রে রিপোর্ট দেওয়ার অভিযোগ Logo কাঁধে সন্তান, মাথায় শাকের বোঝা, সংগ্রামী মা মমতার জীবনযুদ্ধ Logo ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ

ট্রাম্প-শি বৈঠক: তাইওয়ানের ‘স্বাধীনতা ও শান্তি’ ‘আগুন-পানি’র মতো বিপরীত

চীনের রাজধানী বেইজিং–এর গ্রেট হল অব দ্য পিপলে রাষ্ট্রীয় সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। (ছবি তুলেছেন ডিং লিন)

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। এমন সংকটময় মুহূর্তে বুধবার (১৩ মে) চীন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ছাড়াও ইরান যুদ্ধ, রাশিয়ার বিষয়ে আলোচনা হবে। তবে ট্রাম্প-শি বৈঠকের কেন্দ্রে রয়েছে তাইওয়ান ইস্যু। এ বিষয়ে একদমই ছাড় না দেওয়া এবং মার্কিন-চীন সম্পর্কের সূচক বলে সফরের প্রস্তুতির আগেই বিবৃতি দিয়েছে বেইজিং।
গতকাল বৃহস্পতিবার(১৪ মে) বেইজিংয়ে বৈঠক করেছেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে ‘বড় অভিন্ন স্বার্থ’।
শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নই চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল থাকবে।
অন্যথায়, দুই দেশের মধ্যে সংঘাত দেখা দিতে পারে, এমনকি সরাসরি দ্বন্দ্বও সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতির পুরো দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলবে বলে সতর্ক করেন গণচীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শি জিনপিং আরও জোর দিয়ে বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’ এবং তাইওয়ান প্রণালিতে ‘শান্তি’-এ দুটো আগুন ও পানির মতো একে অপরের সম্পূর্ণ বিপরীত এবং কখনও একসঙ্গে সহাবস্থান করতে পারে না। সূত্র: সিনহুয়া

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান

ট্রাম্প-শি বৈঠক: তাইওয়ানের ‘স্বাধীনতা ও শান্তি’ ‘আগুন-পানি’র মতো বিপরীত

আপডেট সময় ১১:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬