ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দুর্গাপুর-কলমাকান্দার বেকার যুবকদের জন্য-ডেপুটি স্পিকারের উদ্যোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর ও কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় বেকার যুবক, নারী উদ্যোক্তা ও প্রান্তিক খামারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিভিন্ন ট্রেডে হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ প্রদান সহ তারা যাতে খুব সহজে চাকরি পেতে পারে বা নিজেরাই একজন উদ্যোক্তা হতে পারে সে আলোকে এই পদক্ষেপ হাতে নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এলাকার শিক্ষিত বেকার যুবকরা চাকরির আশায় না থেকে তথ্যপ্রযুক্তির যুগে স্থানীয় শিক্ষিত যুবকদের বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এ উদ্দ্যেগ হাতে নিয়েছেন তিনি। সোমবার (০১ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের কাছে বিভিন্ন কোডে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের নিমিত্তে পত্র প্রেরণ করা হয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের আধুনিক কৃষি, মৎস্য চাষ ও গবাদিপশু পালনে সরকারি প্রকল্পের আওতায় সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালসমূহে স্থানীয় জনসাধারণ সরকারি সুবিধা সহজতর এবং যুবকদের প্রশিক্ষণ গ্রহনে সুবিধা দেয়ার লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাচীর নির্মান, ভেটেরিনারি হাসপাতালের ভবন মেরামত এবং আয়রণমুক্ত পানির পাম্প স্থাপনের লক্ষ্যে উদ্দ্যেগ নিয়েছেন তিনি। এনিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন, এই উদ্যোগ শুধু প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য কমানো এবং শহরমুখী অভিবাসন হ্রাসের একটি কৌশলগত পদক্ষেপ। একই সঙ্গে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেও আশা করা করছি। উপজেলা পর্যায়ে স্ব-কর্মসংস্থানের জন্য স্থানীয় বেকার যুবক, নারী উদ্যোক্তা ও প্রান্তিক খামারীগদের হাতকে কাজে লাগাতে পারলে বদলে যাবে স্থানীয় অর্থনীতির চাকা। ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে এই উদ্দ্যেগ গ্রহনের জন্য। বিশিষ্ট সমাজসেবক এডভোকেট এম এ জিন্নাহ্ বলেন, মাননীয় ডেপুটি স্পীকার এমপি নির্বাচিত হওয়ার মাত্র তিনমাসে ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের লক্ষ্যে যে প্রকল্প গুলো হাতে নিয়েছেন, দেশ স্বাধীন হওয়ার পর আর কোন সংসদ সদস্যই তা করতে পারেননি। ইতোমধ্যে এলাকার বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর ও যুবকদের স্বনির্ভর করে তুলতে যে নতুন প্রকল্প হাতে নিয়েছেন এতে ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত বলেন, মাননীয় ডেপুটি স্পীকার স্যার স্থানীয় যুবকদের কর্মমুখী করে গড়ে তুলতে যে উদ্দ্যেগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় অনেক আদিবাসী শিক্ষিত তরুন-তরুনী রয়েছে, যাদের নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে পারলে স্থানীয় অর্থনীতির চাকা ঘুরে যাবে, সেইসাথে মাদক ও নানাবিধ অপকর্ম থেকে দুরে থাকবে যুব সমাজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

দুর্গাপুর-কলমাকান্দার বেকার যুবকদের জন্য-ডেপুটি স্পিকারের উদ্যোগ

আপডেট সময় ১০:২১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬