ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

কক্সবাজারে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক সফল অভিযান চালিয়ে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল ইসলাম(২২) নামে এক যুবককে আটক করেছে। সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া সীমান্তের ঘুমধুম বিওপির আওতাধীন জামালের ঘের এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল ইসলাম উখিয়া উপজেলার বালুখালী হিন্দুপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। মঙ্গলবার (২ জুন) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ নামক স্থানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে নুরুল ইসলামকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের পর তাকে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

কক্সবাজারে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

আপডেট সময় ১২:২২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬