ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

উলিপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময়, চেয়ারম্যানের নির্দেশে নারী-সহ তিনজনকে কুপিয়ে যখম করে তার লোকজন। ঘটনাটি ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর এলাকায় ঘটেছে। জানা গেছে, শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর এলাকায় আবু বকর সিদ্দিকের বাড়িতে আসে। এরপর পরিবারের লোকদেরকে কুপিয়ে অবরুদ্ধ করে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় চেয়ারম্যানের উপস্থিতে ২৫০ মণ ধান, আসবাব-পত্র, হাসঁ-মুরগী, নগদ টাকা লুটপাট করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ অবরুদ্ধ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সাহিদা বেগম ও ছেলে ফুল মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আবু বকর সিদ্দিক রোববার থানায় লিখিত অভিযোগ করেন। আবু বকর সিদ্দিক জানায়, কোন ধরনের ঘটনা ছাড়াই ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়। এ ছাড়াও আমার স্ত্রী সাহিদার পেটে ছুরি মেরে গুরুতর আহত করা হয়। অভিযুক্ত চেয়ারম্যান একরামুল হক বলেন, ঘটনার সময় আমি নিজ বাড়িতে ছিলাম। কোন কারণে হয়তো আবু বকর সিদ্দিক আমার উপর ক্ষেপে আছেন। তাই, আমার উপর অভিযোগ করেছেন। ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

উলিপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট

আপডেট সময় ১২:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬