দীর্ঘ ৮ বছর যাবৎ ভোগান্তি’র অবসান চান ৪ গ্রামের বাসিন্দারা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা এবং কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী সীমান্তবর্তী এলাকায় একটি ব্রীজ অকেজো অবস্থায় আছে। ফলে যাতায়াতে ভোগান্তিতে রয়েছে ভেলামারী, মৃধাপাড়া, গুনারীতলাসহ কয়েক এলাকার প্রায় ২০ হাজার মানুষ। বুধবার দুপুরে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে কয়েক এলাকার শত শত মানুষ। ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির, হাফিজুর রহমান, আজিজুর রহমান, আঃ বারী মাষ্টার, আরিফ মাষ্টার, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, অবঃ সেনা সদস্য হুমায়ুন কবির প্রমূখ। বক্তারা একটি ব্রীজ ও রাস্তা নির্মাণে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও উপজেলা প্রশাসনের নিকট জোর দাবী জানান।
সংবাদ শিরোনাম
মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
-
মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ - আপডেট সময় ০১:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- 104
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















