ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধ

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী থেকে রংপুর রুটে বন্ধ হয়ে যাওয়া রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ডে উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর মেইল বাস সার্ভিস এ অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল। সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ার পর কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভূরুঙ্গামারীসহ আশপাশের এলাকার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বক্তারা আরও বলেন, জনস্বার্থে দ্রুত রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় এ সময় উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধ

আপডেট সময় ০৭:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬