ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর Logo গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo ক্যান্সার সচেতনতামূলক সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ Logo উপকুলের লবনাক্ত আবহাওয়া মাটিতে সাবেক ব্যাংকার জিয়াউদ্দিনের মাল্টা চাষে সফলতা Logo টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি সরকার জাবেদ আহমেদ Logo শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা Logo লোহাগাড়ায় ১০০ মিটারের মধ্যে ৯টি অবৈধ করাতকল গিলে খাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল Logo চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী

১৪ জুন তারেক রহমানের সম্ভাব্য চকরিয়া সফর ঘিরে জোর প্রস্তুতি সার্বিক পরিস্থিতি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আগামী ১৪ জুন বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফর উপলক্ষে জনসভাস্থল, প্রশাসনিক অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে কক্সবাজারের চকরিয়া সফর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় তিনি কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এবং জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে সঙ্গে নিয়ে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠ, চকরিয়া উপজেলা সদর এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সফরকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে জনসভাস্থলের অবকাঠামোগত সক্ষমতা, যানবাহন চলাচল, নিরাপত্তা বলয়ের পরিকল্পনা এবং ভিআইপি মুভমেন্টের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্ভাব্য সফরসূচি অনুযায়ী আগামী ১৪ জুন সকাল ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পার্কের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করবেন। পরে তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং নবঘোষিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। দুপুরে স্থানীয় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশে যাত্রা করবেন। চকরিয়াগামী পথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনেরও সম্ভাবনা রয়েছে। এরপর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে কক্সবাজারে সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এ সফরকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন। একই সঙ্গে প্রশাসনও সফর নির্বিঘœ ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্য এ সফরে চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তারেক রহমানের সঙ্গে থাকতে পারেন। তবে চূড়ান্ত সফরসূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর

১৪ জুন তারেক রহমানের সম্ভাব্য চকরিয়া সফর ঘিরে জোর প্রস্তুতি সার্বিক পরিস্থিতি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আপডেট সময় ০৭:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬