ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 95

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে। নতুন সিরিজে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড-এই চারটি মডেল রয়েছে। আগের পিক্সেল ফোনের পরিচিত ডিজাইন ধরে রাখলেও নতুন সিরিজে ক্যামেরা, প্রসেসর, সফটওয়্যার এবং ফোনের গঠনে বেশ কিছু পরিবর্তন এনেছে গুগল।
পিক্সেল ১১-এ থাকছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির নতুন ম্যাট ব্ল্যাক সংস্করণে দেওয়া হয়েছে এমন ফিনিশ, যাতে হাতে ধরলে ভালো গ্রিপ পাওয়া যায়। ফ্রেমেও আগের তুলনায় প্রিমিয়াম ভাব আনার চেষ্টা করা হয়েছে। ফোনটি খুব বেশি ভারী নয়, ফলে দীর্ঘ সময় ব্যবহারেও স্বাচ্ছন্দ্য পাওয়ার কথা।
পিক্সেল ১১ সিরিজের অন্যতম বড় পরিবর্তন হলো নতুন টেনসর জি৬ চিপসেট। এর সঙ্গে বিভিন্ন মডেলে পাওয়া যাচ্ছে ১২জিবি ও ১৬জিবি র‍্যাম। পিক্সেল ১১ এবং পিক্সেল ১১ প্রো-এর ২৫৬জিবি স্টোরেজ সংস্করণে ১২জিবি র‍্যাম রয়েছে। আবার পিক্সেল ১১ প্রো-এর ৫১২জিবি মডেল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড-এ থাকছে ১৬জিবি র‍্যাম। বেশি র‍্যাম থাকায় একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, ভারী কাজ করা কিংবা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ফোনগুলো ভালো পারফরম্যান্স দিতে পারে।
নতুন পিক্সেল ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। গুগল দীর্ঘ সময় সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতিও রেখেছে। সাত বছরেরও বেশি সময় আপডেট পাওয়ার সুবিধা থাকায় দীর্ঘদিন একই ফোন ব্যবহার করতে চান এমন ক্রেতাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে।
পিক্সেল সিরিজের অন্যতম আকর্ষণ সবসময়ই ক্যামেরা। এবার পিক্সেল ১১ সিরিজেও ক্যামেরায় পরিবর্তন আনা হয়েছে। নতুন ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর আগের তুলনায় বেশি আলো ধরতে পারবে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে কম আলো বা রাতে ছবি তোলার সময় ছবি আরও পরিষ্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যাটারির ক্ষেত্রে অবশ্য বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ফোনগুলোতে ৫,০০০এমএএইচ-এর কম ক্ষমতার ব্যাটারি থাকছে। তারযুক্ত চার্জিং সর্বোচ্চ ৩০ ওয়াট পর্যন্ত। তবে কিউআই ২.২ ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ২৫ ওয়াট গতিতে চার্জ করা যাবে।
পিক্সেল ১১ সিরিজের মডেলভেদে দামেও বেশ পার্থক্য রয়েছে। দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে কম দামের মডেল পিক্সেল ১১-এর দাম শুরু হচ্ছে ৮৯ হাজার ৯৯৯ টাকা থেকে। অন্যদিকে সিরিজের সবচেয়ে দামি ফোন পিক্সেল ১১ প্রো ফোল্ড-এর দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯৯ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

আপডেট সময় ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬