ফোন সারানোর সময় সামান্য অসতর্কতার কারণে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। ফাইল ছবিস্মার্টফোনে সমস্যা দেখা দিলে দ্রুত সেটি মেরামত করাতে চান অনেকেই। কিন্তু ফোন সারানোর সময় সামান্য অসতর্কতার কারণে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে, গুনতে হতে পারে অতিরিক্ত টাকা। আবার প্রয়োজনীয় যন্ত্রাংশ বদলে নি¤œমানের পার্টস লাগানোর আশঙ্কাও থাকে।তাই ফোন মেরামতের দোকানে জমা দেওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।১. গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখুনফোন মেরামতের আগে ছবি, ভিডিও, ফোন নম্বর, প্রয়োজনীয় নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ নিয়ে রাখুন। মেরামতের সময় ফোনের তথ্য মুছে যেতে পারে, বিশেষ করে সফটওয়্যার সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে। তাই আগে থেকেই তথ্যের আরেকটি নিরাপদ কপি রাখলে ক্ষতির আশঙ্কা কমবে। পাশাপাশি ফোনে থাকা ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিন।২. পাসওয়ার্ড দেওয়ার আগে কারণ জানুনফোনের লক খোলার জন্য পিন বা পাসওয়ার্ড জানতে চাইতে পারেন মেরামতকর্মী। তবে কেন সেটি প্রয়োজন, তা আগে জেনে নিন। ডিসপ্লে বা ব্যাটারি বদলানোর মতো সব কাজের জন্য ব্যক্তিগত অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রয়োজন হয় না। সম্ভব হলে নিজের উপস্থিতিতে ফোন পরীক্ষা করান। প্রয়োজন না থাকলে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে দেবেন না।৩. মেরামতের খরচ আগে নির্ধারণ করুনফোনে কী সমস্যা হয়েছে এবং সেটি ঠিক করতে আনুমানিক কত টাকা লাগবে, তা কাজ শুরুর আগেই জেনে নিন। সম্ভব হলে খরচের হিসাব লিখিতভাবে নিন। ফোন খোলার পর নতুন কোনো সমস্যা ধরা পড়লে সেটি ঠিক করতে কত টাকা লাগবে, তা আগে জানাতে বলুন। আপনার অনুমতি ছাড়া অতিরিক্ত কাজ করতে নিষেধ করুন। এতে অপ্রত্যাশিত খরচ এড়ানো সহজ হবে।৪. কোন যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে, জেনে নিনফোনের ডিসপ্লে, ব্যাটারি কিংবা চার্জিং পোর্ট বদলানোর সময় কোন ধরনের যন্ত্রাংশ লাগানো হবে, তা স্পষ্ট করে জেনে নিন। মূল প্রস্তুতকারকের যন্ত্রাংশ, সামঞ্জস্যপূর্ণ বিকল্প যন্ত্রাংশ এবং নি¤œমানের নকল পার্টস এক নয়। তাই শুধু কম দাম দেখে সিদ্ধান্ত নেবেন না। সম্ভব হলে বদলে দেওয়া পুরোনো যন্ত্রাংশ ফেরত নিন এবং নতুন যন্ত্রাংশের বিল সংগ্রহ করুন।৫. রসিদ ও মেরামতের ওয়ারেন্টি নিনফোন মেরামতের পর অবশ্যই রসিদ সংগ্রহ করুন। সেখানে মেরামতের বিবরণ, বদলানো যন্ত্রাংশ, মোট খরচ এবং প্রযোজ্য ওয়ারেন্টির মেয়াদ উল্লেখ আছে কি না, দেখে নিন। পরে একই সমস্যা দেখা দিলে এই নথি কাজে লাগতে পারে। দোকান থেকে যন্ত্রাংশের ওয়ারেন্টি দেওয়া হলে তার শর্তও বুঝে নিন।৬. অপরিচিত অ্যাপ ইনস্টল করতে দেবেন নাফোনের সমস্যা সমাধানের কথা বলে কেউ অজানা ওয়েবসাইট থেকে অ্যাপ বা এপিকে ফাইল ইনস্টল করতে বললে সতর্ক থাকুন। ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি কিংবা ফোনের ওপর অননুমোদিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হতে পারে। একইভাবে প্রয়োজন ছাড়া কোনো অ্যাপকে এসএমএস, অ্যাক্সিসিবিলিটি বা সংবেদনশীল তথ্য ব্যবহারের অনুমতি দেবেন না। মেরামতের জন্য বিশেষ কোনো অ্যাপ প্রয়োজন হলে সেটির কাজ ও উৎস সম্পর্কে জেনে নিন।৭. ফোন বুঝে নেওয়ার সময় পরীক্ষা করুনমেরামত শেষে দোকান থেকে বের হওয়ার আগেই ফোনের গুরুত্বপূর্ণ ফিচারগুলো পরীক্ষা করে নিন। ডিসপ্লে, টাচস্ক্রিন, ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং মোবাইল নেটওয়ার্ক ঠিকভাবে কাজ করছে কি না দেখুন। ব্যাটারি বদলানো হলে চার্জ নেওয়ার বিষয়টিও পরীক্ষা করুন। পাশাপাশি ফোনে নতুন কোনো অ্যাপ ইনস্টল হয়েছে কি না বা অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে কি না, খেয়াল করুন।কোথায় ফোন মেরামত করানো ভালো?ফোনের ওয়ারেন্টি চালু থাকলে প্রথমে সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। ওয়ারেন্টি শেষ হয়ে গেলে অভিজ্ঞ ও বিশ্বস্ত মেরামতকেন্দ্র বেছে নিন। কাজ শুরুর আগে খরচ, যন্ত্রাংশের ধরন এবং মেরামতের পর কী ধরনের নিশ্চয়তা পাওয়া যাবে, তা পরিষ্কার করে নিন।মনে রাখবেন, ফোন মেরামতের ক্ষেত্রে শুধু দ্রুত কাজ শেষ করা বা কম খরচে সারানোই গুরুত্বপূর্ণ নয়। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সঠিক যন্ত্রাংশ এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করাও সমান জরুরি।
সংবাদ শিরোনাম
ফোন মেরামত করতে দেওয়ার আগে যে ৭ বিষয়ে সতর্ক থাকবেন
-
আইটি ডেস্ক: - আপডেট সময় ১২:২৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























