ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা Logo রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথে হাঁটবেন-আহবায়ক নাহিদ ইসলাম Logo গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা Logo লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার Logo মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: ভারী ট্রাকে পিষ্ট হয়ে ভেঙে চৌচির ১৫ কিমি সড়ক হুমকিতে বেতুয়াবাজার ব্রিজ ও নদীর গাইড ওয়াল, প্রশাসনের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

মারা গেছেন নাইজেরিয়ার প্রখ্যাত অভিনেতা ওলু জ্যাকবস

  • বিনোদন
  • আপডেট সময় ০৬:২১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • 66

নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প ‘নলিউড’-এর অন্যতম পথিকৃৎ ও প্রখ্যাত অভিনেতা ওলু জ্যাকবস ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে আলো ছড়ানো এই গুণী অভিনেতার প্রয়াণে নাইজেরীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
তার স্ত্রী ও প্রবীণ অভিনেত্রী জোক সিলভা এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯৪২ সালে জন্ম নেওয়া ওলু জ্যাকবস লন্ডনের সম্মানজনক ‘রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট-এ অভিনয়ের তালিম নেন। এরপর ব্রিটিশ টেলিভিশন ও আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে দেশে ফিরে তিনি নলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন।
পর্দায় শক্তিশালী উপস্থিতি ও বহুমুখী অভিনয়ের জন্য তিনি আফ্রিকা মুভি একাডেমি অ্যাওয়ার্ডের ‘সেরা অভিনেতা’ ও ‘আজীবন সম্মাননা’সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। ২০১১ সালে নাইজেরীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে দেশটির জাতীয় সম্মাননা ‘এমএফআর’-এ ভূষিত করা হয়।
ব্যক্তিগত জীবনে তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামক একটি জটিল মস্তিষ্কের রোগে ভুগছিলেন। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে তিনি প্রচারমাধ্যমের আড়ালেই ছিলেন।
অসুস্থতার কারণে অতীতে বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়ালেও পরিবার তা খণ্ডন করেছিল। দীর্ঘ লড়াই শেষে এই কিংবদন্তির বিদায়ের পর তার স্ত্রী জোক সিলভা পরিবারকে নিভৃতে শোক পালনের সুযোগ দিতে সামাজিক মাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

মারা গেছেন নাইজেরিয়ার প্রখ্যাত অভিনেতা ওলু জ্যাকবস

আপডেট সময় ০৬:২১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬