ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা Logo পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা Logo নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুড়িগ্রামে মাদ্রাসায় বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ Logo নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন Logo মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল Logo কর্তৃপক্ষের গাফিলতিতে ৮ বছরেও চালু হয়নি বারোবাজার হাটচাঁদনী Logo ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল Logo চান্দগাঁও থানা মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা Logo কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা Logo সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

কোচিং প্যানেলে সালাহউদ্দিনের জায়গায় মাকেতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবঙ্গুয়ে মাকেতা। আগামী দুই বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হয়ে অক্টোবর ২০২৬ থেকে নভেম্বর ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই কোচ।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মাকেতা। সেখানে ৯ অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর শুরু হবে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। নতুন দায়িত্বে যোগ দিয়েই ব্যস্ত সূচির মধ্যে কাজ শুরু করতে হবে তাঁকে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার লেভেল-৪ সনদধারী মাকেতার কোচিং অভিজ্ঞতা দুই দশকের বেশি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপেও দলের কোচিং স্টাফের অংশ ছিলেন এই দক্ষিণ আফ্রিকান। তাঁর সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অভিজ্ঞতাও রয়েছে।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, জাতীয় ক্রিকেট একাডেমি এবং ঘরোয়া দল ওয়ারিয়র্সের কোচ হিসেবেও কাজ করেছেন মাকেতা। সর্বশেষ দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ। তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার অভিজ্ঞতাই তাঁকে বাংলাদেশের কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত করছে।
মাকেতাকে নিয়োগ দেওয়ার পেছনে বাংলাদেশের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ক্রিকইনফো। আগামী নভেম্বরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিÑতিন সংস্করণেই খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে মাকেতার অভিজ্ঞতা তাই কাজে লাগাতে চায় বিসিবি।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাকেতাও। তিনি বলেন, বাংলাদেশের তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে কাজ করতে এবং প্রধান কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে মিলে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে চান।
এদিকে, সালাউদ্দিন এখন বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্বে রয়েছেন। বর্তমানে অবশ্য এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সঙ্গে আছেন তিনি। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদকের ম্যাচে দলকে পরিচালনা করবেন সালাউদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

কোচিং প্যানেলে সালাহউদ্দিনের জায়গায় মাকেতা

আপডেট সময় ০৮:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬