ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর Logo গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo ক্যান্সার সচেতনতামূলক সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ Logo উপকুলের লবনাক্ত আবহাওয়া মাটিতে সাবেক ব্যাংকার জিয়াউদ্দিনের মাল্টা চাষে সফলতা Logo টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি সরকার জাবেদ আহমেদ Logo শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা Logo লোহাগাড়ায় ১০০ মিটারের মধ্যে ৯টি অবৈধ করাতকল গিলে খাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল Logo চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী

কালিহাতীতে মেয়েদের সম্পত্তি লিখে দেওয়ায় চাচার ওপর ভাতিজাদের হামলা, ঘরবাড়ি ভাঙচুর

টাঙ্গাইলের কালিহাতীতে কোনো পুত্রসন্তান না থাকায় দুই মেয়ের নামে জায়গা লিখে দেওয়ায় এক বাবার ওপর ভাতিজাদের অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে নজরুল ইসলাম, তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন । বর্তমানে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের নজরুল ইসলামের কোনো পুত্রসন্তান নেই। ফলে তিনি সাতুটিয়া মৌজায় তাঁর বসতবাড়ির ৫ শতাংশ জমি দুই মেয়ের নামে দলিল করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলামের ভাতিজা রাজন, সুলতান ও বাশারসহ কয়েকজন তাঁর ওপর প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল। এরই জেরে গত বৃহস্পতিবার রাজনের নেতৃত্বে একদল লোক হঠাৎ নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং নজরুল ইসলাম ও তাঁর স্ত্রীকে মারধর করে রক্তাক্ত করে। এ সময় বাবার প্রাণ বাঁচাতে তাঁর অন্তঃসত্ত্বা মেয়ে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। ভুক্তভোগী নজরুল ইসলামের মেয়ে লাভলী আক্তার বলেন, আমরা তিন বোন, আমাদের কোনো ভাই নেই। তাই বাবা সাতুটিয়া মৌজার ৫ শতাংশ জমি আমাদের দুই বোনের নামে লিখে দিয়েছেন। কিন্তু এরপর থেকেই চাচাতো ভাই রাজন তার লোকজন নিয়ে আমাদের হুমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার তারা বাড়িতে ঢুকে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে আব্বা-আম্মাকে গুরুতর আহত করেছে। আমি গর্ভবতী অবস্থায় আমার বাবা মাকে বাঁচাতে গেলে ওরা আমাকেও ছাড় দেয়নি। আমরা এই ন্যক্কারজনক ঘটনার সঠিক বিচার চাই, যাতে আর কেউ এমন অন্যায় করার সাহস না পায়। এ বিষয়ে অভিযুক্ত রাজনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, বিষয়টি সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর

কালিহাতীতে মেয়েদের সম্পত্তি লিখে দেওয়ায় চাচার ওপর ভাতিজাদের হামলা, ঘরবাড়ি ভাঙচুর

আপডেট সময় ০৮:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬