ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা Logo মানিকগঞ্জে বাইচ প্রতিযোগিতায় মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন Logo কুমিল্লায় অবৈধ ভাবে ইউনানী ঔষধ উৎপাদন কারখানা গড়ে উঠার অভিযোগ Logo কালীগঞ্জে চাকরিজীবী ছয় ভাইরাভাইয়ের ছয় বিঘার ফলবাগান Logo ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি Logo মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার Logo সুনামগঞ্জে আনারস চাষ সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময় Logo রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন Logo টুঙ্গিপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে কেমন হচ্ছে পাঠদান

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি সরকার জাবেদ আহমেদ

গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সুষ্ঠু পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ছয় মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের কলেজ শাখার নথি নম্বর কলেজ শাখা/GAZIPUR/১০৯০৬২/২৬০০৮০০। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এডহক কমিটি অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল। ঢাকা শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে তিন সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সরকার জাবেদ আহমেদ। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. হারুন-অর-রশীদ। তিনি ২০০০ সালের ২১ মে প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। এ ছাড়া অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. বিপ্লব রহমান মিরন। তাঁর পোষ্য মাহফুজ আনাম নিরব প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী। আদেশে শিক্ষার্থীর শ্রেণি রোল ৪১ উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশে এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে। তবে কমিটির অনুমোদনের সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শর্ত অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে প্রতিষ্ঠানের হালনাগাদ খাজনা পরিশোধের রশিদ ও অডিট রিপোর্ট বোর্ডে জমা দিতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির চেয়ারম্যানের আদেশক্রমে এ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। আদেশে তাঁর কার্যালয়ের যোগাযোগ নম্বর এবং ই-মেইল ঠিকানাও উল্লেখ করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে এ আদেশের অনুলিপি অবগতির জন্য টঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা, এডহক কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান কর্তৃক এডহক কমিটি অনুমোদনের তারিখ ৪ অক্টোবর ২০২৬ এবং পুরো প্রক্রিয়াটি অনলাইন আবেদন (Online Application)-এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এডহক কমিটি দায়িত্ব নেওয়ার মাধ্যমে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়াও এগিয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি সরকার জাবেদ আহমেদ

আপডেট সময় ০৭:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬