ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা Logo মানিকগঞ্জে বাইচ প্রতিযোগিতায় মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন Logo কুমিল্লায় অবৈধ ভাবে ইউনানী ঔষধ উৎপাদন কারখানা গড়ে উঠার অভিযোগ Logo কালীগঞ্জে চাকরিজীবী ছয় ভাইরাভাইয়ের ছয় বিঘার ফলবাগান Logo ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি Logo মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার Logo সুনামগঞ্জে আনারস চাষ সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময় Logo রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন Logo টুঙ্গিপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে কেমন হচ্ছে পাঠদান

রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর ‘রায়পুরা ম্যারাথন-২০২৬’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, রায়পুরা ও রায়পুরা রানার্স কমিউনিটি-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ম্যারাথন প্রতিযোগিতার বিভিন্ন প্রস্তুতি, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরার সাংসদ প্রতিরক্ষা মন্ত্রনালয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, ওসি মজিবুর রহমান প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রায়পুরা রানার্স কমিউনিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং রায়পুরার সৌন্দর্য ও সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশ বিদেশের অসংখ্য লোক এই ম্যারাথনে অংশ গ্রহন করবে। চারটি ইভেন্টে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে। আগামী ৯ অক্টোবর রায়পুরায় অনুষ্ঠিত হবে ‘রায়পুরা ম্যারাথন-২০২৬’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় ০১:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬