ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান

ফরিদপুরের নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এর পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরহান আনিসের হাতে চিকিৎসার জন্য অনুদানের নগদ দুই লক্ষ টাকা তুলে দেন। দৈনিক সমকাল নগরকান্দা উপজেলা প্রতিনিধি বোরহান আনিস দীর্ঘ দিন যাবৎ কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। তবুও থেমে থাকেননি তার পেশা। নিয়মিত তার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। বোরহান আনিস কে নিয়ে ইতোমধ্যে একাধিক মিডিয়াতে সংবাদ প্রকাশিত হওয়ায় তা পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নজরে আসায়, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে জরুরী ভিত্তিতে অনুদানের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। তারই অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চলনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদলের যুগ্ন- আহ্বায়ক তালুকদার মোরাদ হোসেন, প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহাবুব আহাদ, শামসুল হুদা হুদু, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনি, বিজয় টিভি প্রতিনিধি নিজাম নকীব, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন, মোহনা টিভি প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস, দৈনিক জনবাণী প্রতিনিধি শাহ্ জালাল, দৈনিক ঘোষণা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রমুখ। প্রধান অতিথি আফজাল হোসেন খান পলাশ বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক, সমাজের দর্পণ, রাস্ট্র্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা তাদের জীবনকে বাজি রেখে সমাজের অনিয়ম গুলো তুলে ধরেন। তিনি আরো বলেন, আমিও একটি পত্রিকার সম্পাদক, তাই সাংবাদিকদের সকল প্রয়োজনে পাশে থাকবো ইনশাআল্লাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান

আপডেট সময় ০২:২৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬