সিরাজগঞ্জের তাড়াশে দরিদ্র উপকারভোগীদের গরু পালন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পরিবীক্ষণ উপদেষ্টা ডা: মো. জাকারিয়া। গতকাল শনিবার সকালে তাড়াশ পৌর এলাকার আসান বাড়ী গ্রামের ১০ জন উপকারভোগীর গরু দেখেন তিনি। এনজিও ফাউন্ডেশনের অনুদানে এ বছর জুন মাসে গরু পায় উপকারভোগীরা। পরিবীক্ষণ উপদেষ্টা ডা: মো. জাকারিয়া বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পরিবর্তন’ দীর্ঘ ১৩ বছর যাবৎ এনজিও ফাউন্ডেশনের অনুদান পাচ্ছে। এছাড়াও দুইবার বিশেষ অনুদান দেওয়া হয়েছে। তিনি আশ^স্ত করেন, ভবিষ্যতেও অনুদান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপপরিচালক মোছা. রোখসান খাতুন, কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।
সংবাদ শিরোনাম
এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করলেন পরিবীক্ষণ উপদেষ্টা ডা: মো. জাকারিয়া
-
গোলাম মোস্তফা বিশেষ প্রতিনিধি (সিরাজগঞ্জ) - আপডেট সময় ০৮:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- 38
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















