বগুড়া সরকারি আজিজুল কলেজের সাবেক ছাত্রনেতা সুজ্জাতুল আলম মন্ডল সুজাতের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মহানগর ১৬নং ওয়ার্ডের নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা ও উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজ নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে। দেশ ও জাতির কল্যান এবং এলাকাবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন নিশিন্দারা উত্তরপাড়া বায়তুল হানিফ জামে মসজিদের ইমাম মাওঃ আনোয়ার হোসেন। জনগণের দীর্ঘ দিনের দুর্ভোগ কিছুটা দূর করা জন্য সবার সার্বিক সহযোগিতায় এই অস্থায়ী কাঠের ব্রীজ নির্মাণ করা হয়। ব্রীজটি স্থায়ীভাবে নির্মাণ হলে প্রায় ৫০০ পরিবারের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত, উপশহর হাটবাজার, দিনমুজুর, রোগীর চিকিৎসার জন্য যাতায়াত ব্যবস্থা সহজ হবে। এজন্য এলাকাবাসী সিটি কর্পোরেশন প্রশাসকের সু দৃষ্টি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কমরেড আঃ মান্নান,সমাজ সেবক শামিম আলম, সাইফুল ইসলাম, লুৎফর রহমান, শাহিন আলম, সেকেন্দারা, সিদ্দিক, সাজেদা, সেলিমা, তৌহিদ, মুবাশ্বিরসহ এলাকার শতাধিক নারী, পুরুষ, তরুন, তরুণী, ও শিশু উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা-উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজের উদ্বোধন
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০২:৩১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















