ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ড এর পশ্চিম সদরগড় এলাকায় সুরমা নদী ও ধোপাজান চলতি নদীর পাড়ে অবস্থিত পশ্চিম সদরগড় গ্রামের পূর্বপাড়ে দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙন। নদীর তীরজুড়ে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দিনদিন বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙ্গনের তীব্রতা। এ অবস্থায় নদীর পাড়ের এ জনপদটি ঠিকিয়ে রাখা বিষমদায় হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে জানা গেছে, গত ৩০ বছর ধরে অব্যাহত নদীভাঙনে ঐ গ্রামের জমদর আলী, কুটি মিয়া, রজব আলী, আব্দুল মালেক, আব্দুল কাদির, চাঁন মিয়া, ফুল মিয়া, এরশাদ আলী, সুরুজ আলী, নুর ইসলাম, মোঃ সালাহ উদ্দিন, আফসান পারভেজ ও সোলেমান আলীসহ প্রায় অর্ধশতাধিক পরিবার নদীভাঙনে কবলিত হয়ে ভিটেবাড়ী ছাড়া হয়েছেন। এসব নদীভাঙন কবলিত পরিবারের মধ্যে কেউ কেউ গ্রামের নিরাপদ দূরত্বে নতুন করে ভিটে তৈরী করে গ্রামেই বসবাস করছেন। আর কেউ কেউ জেলা সদরে বিভিন্ন ভাড়াটে বাসায়,কেউবা গাজীপুর ও চট্টগ্রাম জেলা সদরে দিনমজুর কিংবা গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন। এ অবস্থায় নদীর পাড়ের এ জনপদটি ঠিকিয়ে রাখা বিষমদায় হয়ে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় লোকজন বলেন, গত শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ধোপাজান চলতি নদীর ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ, দুই পাড়ের বাসিন্দাদের সুবিধার্থে নদীর প্রবেশমুখে একটি ব্রীজ নির্মাণ এবং ক্ষতিগ্রস্থ গৃহহীন পরিবারগুলোকে সরকারি পূণর্বাসন ও আর্থিক সহায়তা প্রদানের দাবীতে ধোপাজান নদীর পশ্চিমপাড়ে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সুরমা ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্যা মোছা: তানজিনা বেগমের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড এর মেম্বার আফসান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সুনামিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল, বিশিষ্ট বালিপাথর ব্যবসায়ী মোঃ শামীম আহমদ, স্থানীয় বাসিন্দা মোঃ আমিরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ সালাহ উদ্দিন, মোঃ শাহাব উদ্দিন, মোঃ লিয়াকত আলী,মোঃ পারুল মিয়া, মোঃ কামাল মিয়া,মোঃ ছাত্তার হোসেন, মোঃ আপ্তাউর রহমান, মোঃ সালেহ আহমদ, আব্দুস শহীদ ও আব্দুর রহমানসহ ভূক্তভোগী পরিবারের লোকজন। এ মহতি উদ্যোগ নেয়ায় সুরমা ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্যা মোছা: তানজিনা বেগমের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। মানববন্ধনে বক্তারা ভাঙ্গনরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহন,পূর্ব ও পশ্চিম সদরগড় গ্রামবাসীর সহজ যোগাযোগের সুবিধার্থে ধোপাজান চলতি নদীর উপর একটি ব্রীজ নির্মাণ ও ধোপাজান চলতি নদী বালিমহাল ইজারা প্রদানের জন্য সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল ও জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। হুমকির কবলে থাকা বাসিন্দারা বলেন, ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে আবারও বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। নদীভাঙন থেকে জনপদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন,সদর উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভায় বসে সিদ্বান্ত গ্রহন করত: সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করে নদীভাঙন রোধে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য উদ্যোগ নেব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী

আপডেট সময় ০২:৩৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬