ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী

বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর শুক্রবার। এই দিনকে ঘিরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে নানা কর্মসূচীর আয়োজন করেছে বাংলা একাডেমি। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীর গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদী গ্রামে মৃত্যুবরণ করলে এখানেই সমাহিত করা হয় মহান এই মনীষীকে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হবে। বাংলা একাডেমি সূত্রে জানা যায়, সকাল ৯টা ৪০মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন এবং সকাল ১০টায় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেবেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মোঃ সাইফুর রহমান(খোকন মাহমুদ)। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী মেলা, চিত্রাঙ্কন, কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী

আপডেট সময় ০২:৩৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬