ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে

নামে ২৫০ শয্যার হাসপাতাল। বাস্তবে জনবল ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে ১০০ শয্যার। প্রতিদিন প্রায় হাজার মানুষ চিকিৎসা নিতে এলেও প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল কম। ফলে সেবা বঞ্চিত ও উপেক্ষিত রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। হাওরাঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল হচ্ছে এই হাসপাতালটি। যেখানে ৭৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৩ জন। ২৬৩টি নার্স পদের মধ্যে কর্মরত ১৯৩ জন। আর মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য ১৩৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৮৮ জন। অনেক বিভাগেই প্রয়োজনীয় সংখ্যক সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসার নেই। লোকবলের সীমাহীন অভাবের মধ্যে থাকাবস্থায় ইতিমধ্যে পাঁচ চিকিৎসককে সুনামগঞ্জ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। অথচ সেখানে এখনো হাসপাতাল কার্যক্রম চালু হয়নি। এতে সদর হাসপাতালের চিকিৎসক সংকট আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোগীদের অভিযোগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসকের দেখা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সময়মতো চিকিৎসা না পেয়ে অনেকে ফিরে যান। আবার কেউ বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসা নেন। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের বাড়তি অর্থ ব্যয় হচ্ছে। হাসপাতালে রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটও। ২৫০ শয্যার হাসপাতাল হলেও যন্ত্রপাতি এখনো ১০০ শয্যার হিসাবেই রয়ে গেছে। ফলে রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। এদিকে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ১০ শয্যার আইসিইউ ইউনিটও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। দুই দফা উদ্বোধন হলেও এখনো কার্যকরভাবে সেবা দিতে পারছে না ইউনিটটি। ফলে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিলেটসহ অন্যান্য হাসপাতালে পাঠাতে হচ্ছে। এর চেয়েও আশঙ্কার খবর দেড় বছর ধরে অকেজো পড়ে আছে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স। ফলে জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। গুরুতর রোগীকে দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় অনেককে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ভোগের পাশাপাশি চিকিৎসা ব্যয়ও। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী হাসান চৌধুরী বলেন, জরুরি রোগী নিয়ে হাসপাতালে আসার পর আবার অন্য হাসপাতালে নিতে হলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। সরকারি অ্যাম্বুলেন্সটি যদি সচল থাকত, তাহলে আমাদের অনেক সুবিধা হতো। এখন বাড়তি টাকা খরচ হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার মইনপুর গ্রামের আতাউর রহমান বলেন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষার পর ডাক্তার দেখিয়েছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। কিন্তু চিকিৎসক ও প্রয়োজনীয় ব্যবস্থা কম। সময়মতো সেবা না পেলে বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয়। এতে খরচও বেড়ে যায়। তাই সরকারের উচিত এদিকে নজর দেয়া। সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, জেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার প্রধান আশ্রয় এই হাসপাতাল। তাই ২৫০ শয্যার হাসপাতালের উপযোগী জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি আইসিইউ ইউনিট দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য আমি মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছি। একই সঙ্গে দীর্ঘদিনের শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য সংসদ অধিবেশনে কথাও বলেছি। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ বলেন, অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও সীমিত জনবল নিয়েও সাধ্য মতো সেবা নিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে জনবল সংকটের বিষয়ে অবগত করা হয়েছে। আশাকরি দ্রুত সমস্যার সমাধান হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে

আপডেট সময় ০২:৩৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬