ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে “সুজন-সুশাসনের জন্য নাগরিক” এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে দুপুর ১২টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্ক চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুসাইন মোহাম্মদ রায়হান। সুজন বগুড়া জেলা কমিটির সভাপতি প্রফেসর ড. আশফাক হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিনের নেতৃত্বে শহীদ খোকন পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খোকন পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। র্যালির পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সবুজ, সহ-সভাপতি মেছবাউল আলম। আরও অংশ নেন জেলা কমিটির সহ-সভাপতি রঞ্জনা আক্তার, প্রকৌশলী আব্দুর রহমান, সেলিম রেজা শানু, আব্দুল লতিফ, মমিনুর রহমান সাইন, শফিকুর রহমান, মাহবুবুর রহমান চপল, নুর হাবিব, সাইফুল ইসলাম লেবু, ফৌজিয়া আক্তার পুতুল, মনোয়ার বেগম শিল্পী, এড. কোহিনুর খানম, আবুল কালাম আজাদ, তহমিনা আক্তার শ্যামলী, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ইউসুফ আলী, আব্দুর রহমান, তানভীর হোসেন, গোলাম আনসারী, সুলতান বাদশা, এজাহারুল ইসলাম, চন্দন সরকার, আজিজুল ইসলাম, শাহিন আলম, খাজা রতন, নাজিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম নিমন, হোসনে আরা সরকার, রাহেল মিয়া, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন, সহিদুর রহমান, অধ্যাপক আব্দুস শুকুর, আব্দুল মান্নান, আব্দুল ওয়াদুদ, আক্তারুজ্জামান, জুলেখা খাতুন, আল আমিন মন্ডল, রেজাউল করিম, রাসেল আহম্মেদ, মিনহাজুল ইসলাম, হানিফ মিয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন, সুশাসনের জন্য নিরলস ভাবে কাজ করছে নাগরিক সংগঠন ‘সুজন’। সংগঠনটির কর্মকান্ড আরও জোরদার ও দেশব্যাপী বিস্তৃত হওয়ার মধ্য দিয়ে দেশের প্রতিটি সেক্টরে সুশান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ শিরোনাম
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০২:৪২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















