বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাবুগঞ্জে চাল ওজনে কম দেয়ায় দুই ইউপি সদস্য’র কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

সরকার কর্তৃক জেলেদের জন্য বরাদ্দকৃতন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় বরিশালে দুই ইউপি সদস্য (মেম্বার) কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) মোঃ রোকনউজ্জামান ও মোঃ জাকির হোসেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদার। তিনি জানান, জেলেদের চাল ওজনে কম দেয়ার অভিযোগে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে এ কাজের সাথে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালত দুই ইউপি সদস্যকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এদিকে এ ঘটনার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com