ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: তাহসিফ সাউরির বাবা Logo জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন Logo তিন সংকটের বেড়াজালে পেঁয়াজচাষিরা, লাভের হিসাব কঠিন Logo রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo জাপানি বিনিয়োগে ৫ বছরে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে Logo কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক : চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি Logo এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম ও ডেন্টাল ইউনিটের উদ্বোধন

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে আল্ট্রাসনোগ্রাম ও ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে আল্ট্রাসনোগ্রাম ও ডেন্টাল ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৮ বছর যাবৎ বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ডেন্টাল ইউনিট, আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা। এই সেবা চালু হওয়ায় খুশি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। সরকারি নির্ধারিত ফি পরিশোধ করে সকল নাগরিক এই সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, স্টাফ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী প্রমূখ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। তারা চান, স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হোক, যাতে গ্রামীণ জনগণ সহজেই উন্নত চিকিৎসা পেতে পারেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম জানান, আল্ট্রাসনোগ্রাম সেবা পুনরায় চালুর ফলে রোগীরা সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। এতে নিরাপদ মাতৃত্ব ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে। এবং লামা উপজেলা বাসি দাঁতের চিকিৎসার আধুনিকতার ছোঁয়া পাবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে আল্ট্রাসনোগ্রাম ও ডেন্টাল ইউনিট স্থাপন করা হয়েছে। বর্তমান সরকার প্রতিটি মানুষের মৌলিক চাহিদার নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা খাতে লামা আরও একধাপ এগিয়ে গেছে। শহরের সেবা এখন উপজেলায় পাওয়া যাবে বিনামূল্যে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম ও ডেন্টাল ইউনিটের উদ্বোধন

আপডেট সময় ০৩:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬