ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: তাহসিফ সাউরির বাবা Logo জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন Logo তিন সংকটের বেড়াজালে পেঁয়াজচাষিরা, লাভের হিসাব কঠিন Logo রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo জাপানি বিনিয়োগে ৫ বছরে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে Logo কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক : চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি Logo এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: লালমনিরহাটে পাটনার কংগ্রেসে ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের অবদান অপরিসীম। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও নিরাপদ ব্যবস্থাপনায় এগিয়ে নিতে হবে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়, জীবনমান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত ‘পাটনার কংগ্রেসে -২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, কৃষিতে অতিরিক্ত ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তামাক চাষ থেকে কৃষকদের নিরুৎসাহিত করে লাভজনক ও পুষ্টিকর ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, আধুনিক কৃষি শুধু ফসল উৎপাদনের বিষয় নয়; এটি কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। এর আগে সকালে উপজেলা পরিষদ হলরুমে লাল ফিতা কেটে ‘পাটনার কনগ্রেস -২০২৬’ উদ্বোধন করেন তিনি। পরে মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উৎপাদন বিষয়ক স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পাটনার প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। সভা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান রনি। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর ফল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং মানবদেহে বিভিন্ন ভিটামিনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, পাটনার প্রকল্প দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের আওতায় ‘পাটনার ফিল্ড স্কুল (পিএফএস)’ মডেলের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের অভিজ্ঞতা ও প্রযুক্তি ছড়িয়ে দিতে প্রতিবছর উপজেলা পর্যায়ে এ ধরনের কনগ্রেস আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনরা। প্রায় ৩০০ জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ কনগ্রেসে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, পাটনার প্রকল্প কৃষকদের জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: লালমনিরহাটে পাটনার কংগ্রেসে ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০৪:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬