সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও ওয়ালটন প্লাজার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পৌর এলাকার কঁচিকাচা শিক্ষা সদন প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকসহ স্থানীয় দরিদ্র, অসহায় ও নি¤œআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের নিউ স্কয়ার হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহিদা ইসলাম তুলির নেতৃত্বে একটি মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, ওয়ালটন প্লাজার স্থানীয় ম্যানেজার মাজেদুর রহমানসহ কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানান মাজেদুর রহমান।
সংবাদ শিরোনাম
শিবগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
-
আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) - আপডেট সময় ০৪:১৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- 122
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























