বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিগগিরই দুর্বল হচ্ছেনা করোনাভাইরাস, এখনও শক্তিশালী : ডব্লিউএইচও

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০

খবরপত্র নিউজ ডেস্ক : ‘শিগগিরই দুর্বল হচ্ছেনা করোনাভাইরাস, এখনও শক্তিশালী’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

সম্প্রতি ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলোর দাবি করেন ‘করোনাভাইরাস দুর্বল হয়ে পড়েছে। ক্লিনিক্যালি এ ভাইরাস আর ইতালিতে নেই।’ তার এমন দাবির প্রেক্ষিতে এ মন্তব্য করেন মাইকেল রায়ান।

মাইকেল রায়ান বলেন, এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন। অনেক বেশি টেস্টিংয়ের ফলে হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে।

ইতালিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ হাজার ৪৭৫ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৫ জন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com