গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য টোটাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি মহিউদ্দিন মোড়ল রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ৭জুলাই ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসেশূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৫ বছর। বিবৃতিতে তিনি বলেন,মরহুম মহিউদ্দিন মোড়ল আমার চাচা তিনি একজন অমায়িক লোক ছিলেন একজন সমাজসেবক ও পরোপকারি হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন। তিনি কুশলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বর ছিলেন। আমি আমার চাচার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা সকলে মিলে আল্লাহর কাছে একান্তভাবে কামনা করছি তিনি যেন আমার চাচার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেন এবং তারই পাশে জান্নাতুল ফেরদাউসের একটি ঘর বানিয়ে দেন। আমীন।
সংবাদ শিরোনাম
শোক সংবাদ
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১১:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- 160
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























