ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

জার্মানিতে উসমানী স্থাপত্যের শেহিতলিক জামে মসজিদ

  • ইসলাম ডেস্ক:
  • আপডেট সময় ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 137

আধুনিক ইউরোপের বুকে ইসলামী স্থাপত্যের এক অনন্য সৌন্দর্যের নাম শেহিতলিক জামে মসজিদ। জার্মানির রাজধানী বার্লিনের নয়কোলন এলাকায় অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদটি শুধু নামাজের স্থানই নয়, বরং ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত।
২০০৫ সালে নির্মাণকাজ সম্পন্ন হওয়া এই মসজিদটি পরিচালনা করছে তুর্কি ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (উİঞİই)। প্রখ্যাত স্থপতি হিলমি শেনাল্প উসমানীয় পুনর্জাগরণ শৈলীতে এর নকশা প্রণয়ন করেন। ১৬ ও ১৭ শতকের ধ্রুপদী আনাতোলিয়ান ও অটোমান স্থাপত্যের আদলে নির্মিত এই মসজিদটি আজ বার্লিনের অন্যতম দর্শনীয় ইসলামী স্থাপনা।
চারতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় ১,৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
এর প্রধান গম্বুজের উচ্চতা ২১.৩ মিটার এবং আকাশছোঁয়া দুটি মিনারের প্রতিটির উচ্চতা ৩৭.১ মিটার, যা দূর থেকেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মসজিদের অভ্যন্তরীণ সৌন্দর্যও সমানভাবে মুগ্ধকর। গম্বুজ ও দেয়ালজুড়ে সোনালি ক্যালিগ্রাফি, নীল ও লাল রঙের মনোরম অলংকরণ এবং রঙিন কাঁচের জানালা দিয়ে প্রবেশ করা প্রাকৃতিক আলোর সমন্বয়ে এক শান্ত, নান্দনিক ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ইসলামী শিল্পকলার নিখুঁত প্রকাশ এই মসজিদের প্রতিটি কোণেই ফুটে উঠেছে।
শেহিতলিক মসজিদ শুধু একটি ইবাদতখানাই নয়; এর সঙ্গে রয়েছে একটি সাংস্কৃতিক কেন্দ্র, তথ্য ও সভাকেন্দ্র এবং একটি ক্যাফে। ফলে ধর্মীয় কর্মকা-ের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও আন্তধর্মীয় সংলাপের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মসজিদটির নামকরণ করা হয়েছে পাশের ঐতিহাসিক শেহিতলিক তুর্কি কবরস্থান থেকে। ১৮৬৬ সালে কূটনৈতিক কবরস্থান হিসেবে প্রতিষ্ঠিত এই স্থানে তুর্কি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাধি রয়েছে। তবে সেখানে আর্মেনীয় গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত চেমাল আজমি ও বাহাত্তিন শাকিরের কবর থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কও সৃষ্টি হয়েছে।
১৯৯৯ সালে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ছয় বছরের নির্মাণকাজ শেষে ২০০৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে ২০১০ সালে মসজিদটি পরপর কয়েকবার অগ্নিসংযোগের হামলার শিকার হয়। পরে ২০১১ সালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে দুই বছর নয় মাসের কারাদ- প্রদান করেন।
শেহিতলিক জামে মসজিদ শুধু জার্মানিতে বসবাসরত মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্রই নয়; বরং ইউরোপে ইসলামী স্থাপত্য, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসেবেও সুপরিচিত। দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও দর্শনার্থী প্রতিবছর এই মনোমুগ্ধকর স্থাপনাটি দেখতে বার্লিনে ছুটে আসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

জার্মানিতে উসমানী স্থাপত্যের শেহিতলিক জামে মসজিদ

আপডেট সময় ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬