ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

পার্বতীপুরে যুবদল নেতা সংগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত উপজেলা যুবদলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা যুবদল। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রী মহল মাহাবুর রশিদ সংগ্রামের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। তারা এসব ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং এর পেছনে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবি করেন। উপজেলা যুবদলের আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. মমিনুল ইসলাম, পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মানজুর রশিদ এবং ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দলের সকল স্তরের নেতাকর্মীকে এই ধরণের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

পার্বতীপুরে যুবদল নেতা সংগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৩:০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬