মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিয়ে প্রতিরোধসহ সামাজিক অপরাধ দমনে “আলোকিত লালমনিরহাট” সামাজিক আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। একই সাথে এই কর্মসূচির অংশ হিসেবে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেফতারকৃত কোনো আসামির জামিন আবেদন বা আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। ০৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন রেজা স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম রফিক, কার্যকারী সদস্য অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস রোজি, অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, এডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, অ্যাডভোকেট আব্দুল খালেক, এডভোকেট শামসুল আলম মিলন, এডভোকেট লুৎফর রহমান, এডভোকেট হানিফুর রহমান, মহিউদ্দিন লিমন সাংস্কৃতিক সদস্য, এডভোকেট মিঠু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপির ঘোষিত “আলোকিত লালমনিরহাট” কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আইনজীবী সমিতি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক মাস মাদক ও জুয়া মামলায় কোনো আসামির পক্ষে জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি লড়াই বা জামিনের আবেদন করবেন না।
সংবাদ শিরোনাম
আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন
-
আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট - আপডেট সময় ০৩:০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 141
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















