ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

পল্লী সঞ্চয় ব্যাংকের সাভার শাখা পরিদর্শনে পরিচালক নুরে আলম তালুকদার

  • শাহ বুলবুল
  • আপডেট সময় ০৯:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 104

পল্লী সঞ্চয় ব্যাংকের সাভার শাখা পরিদর্শন করেছেন পরিচালনা বোর্ডের পরিচালক জনাব নুরে আলম তালুকদার। ২০ জুলাই ২০২৬,  সাভার শাখা পরিদর্শনকালে তিনি এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।  কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক জনাব নুরে আলম তালুকদার। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মো: আলা উদ্দিন। এছাড়া সভায় ঢাকা জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রাফি আল আমিন, শাখা ব্যবস্থাপক জনাব মো: সেলিম রেজা সহ শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা বোর্ডের পরিচালক জনাব নুরে আলম তালুকদার ব্যাংকের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি ও ব্যাংকিং কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা এবং কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মহাব্যবস্থাপক জনাব মো: আলা উদ্দিনও তাঁর বক্তব্যে ব্যাংকের লক্ষ্য অর্জনে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছর মেয়াদে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকের সাভার শাখা প্রাঙ্গণে পরিচালক মহোদয়, মহাব্যবস্থাপক মহোদয়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ বৃক্ষরোপণ কার্যক্রমে সরাসরি অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

পল্লী সঞ্চয় ব্যাংকের সাভার শাখা পরিদর্শনে পরিচালক নুরে আলম তালুকদার

আপডেট সময় ০৯:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬