পল্লী সঞ্চয় ব্যাংকের সাভার শাখা পরিদর্শন করেছেন পরিচালনা বোর্ডের পরিচালক জনাব নুরে আলম তালুকদার। ২০ জুলাই ২০২৬, সাভার শাখা পরিদর্শনকালে তিনি এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক জনাব নুরে আলম তালুকদার। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মো: আলা উদ্দিন। এছাড়া সভায় ঢাকা জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রাফি আল আমিন, শাখা ব্যবস্থাপক জনাব মো: সেলিম রেজা সহ শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা বোর্ডের পরিচালক জনাব নুরে আলম তালুকদার ব্যাংকের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি ও ব্যাংকিং কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা এবং কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মহাব্যবস্থাপক জনাব মো: আলা উদ্দিনও তাঁর বক্তব্যে ব্যাংকের লক্ষ্য অর্জনে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছর মেয়াদে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকের সাভার শাখা প্রাঙ্গণে পরিচালক মহোদয়, মহাব্যবস্থাপক মহোদয়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ বৃক্ষরোপণ কার্যক্রমে সরাসরি অংশ নেন।
সংবাদ শিরোনাম
পল্লী সঞ্চয় ব্যাংকের সাভার শাখা পরিদর্শনে পরিচালক নুরে আলম তালুকদার
-
শাহ বুলবুল - আপডেট সময় ০৯:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- 104
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























