ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী Logo ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লন্ডভন্ড ভারত Logo ৪৬ বছর পর আবার আলোচনায় শহীদ জিয়ার ‘গঙ্গা ব্যারাজ’ Logo বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি Logo কিশোর তাহসিনের ড্রোন শুধু স্বপ্ন নয় Logo ‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়  Logo চলচ্চিত্রের দুর্দশা কাটাতে করণীয় নির্ধারণে সেমিনার

সঙ্গীত জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় অধ্যবসায় ও সাধনার বিকল্প নেই : আবেদুর রহমান

বিসিএর সভাপতি আবেদুর রহমান গত শুক্রবার বিসিএ-৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী উৎসব মুখর ও জমজমাট সংগীত কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

বিসিএর সভাপতি আবেদুর রহমান বলেছেন, সঙ্গীত সাহিত্য সংস্কৃতির একটি শক্তিশালী অনুষঙ্গ। নব্য জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের এ মাধ্যমে  এগিয়ে থাকতে হবে। এজন্য অধ্যবসায় ও সাধনার বিকল্প নেই। আল হামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইমদাদুল হকের মতো একজন আন্তরিক প্রশিক্ষককে আপনারা আপনাদের শিক্ষক হিসেবে পেয়েছেন। আমি আশা করি এ সুযোগ কাজে লাগিয়ে আপনারা জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য সৈনিকে পরিণত হবেন।
তিনি গত শুক্রবার বিসিএ-৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী উৎসবমুখর ও জমজমাট সংগীত কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।। মিরপুর নাফিঈন ইন্টারন্যাশনাল একাডেমীতে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ  কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিসিএ-৪ নং জোন সভাপতি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে  এবং   সেক্রেটারী এডভোকেট সুলতান মাহমুদ বান্নার  সঞ্চালনায়   এ কর্মশালায় প্রধান আলোচক বিসিএ’র কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক হারুন ইবনে শাহাদাত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ  সুলতান মাহমুদ । আরো উপস্থিত ছিলেন জোনের নাট্য সম্পাদক আব্দুল আহাদ শোয়েব । সংগীত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করে সংগীত বিশেষজ্ঞ ইমদাদুল হক। শিক্ষার্থীরা আনন্দ ও ব্যাপক উৎসাহের সাথে সঙ্গীত বিষয়কও এ কর্মশালায় অংশ নেন। উৎসবে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুদ্দিন,শিল্পী হাসিবুজ্জামান,শিল্পী নাজমুল ইসলাম।

জোন সভাপতি ইয়াকুব বিশ্বাস তার বক্তব্যে বলেন এই সংগীত কর্মশালার মধ্য দিয়ে আমরা সুস্থ সংগীত প্রতিটি অঙ্গনে পৌঁছে দিতে চাই,ইসলামী বিপ্লবকে সফল করতে হলে সংস্কৃতি বিপ্লবের প্রয়োজন।আর সেই বিপ্লবের নেতৃত্ব দেবেন এই সংগীত শিল্পীরা।গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমানকে সভাপতি আবেদুর রহমানকে সাংস্কৃতিক সংগঠক হিসেবে ও বিসিএর প্রচার মিডিয়া সম্পাদক হারুন ইবনে শাহাদাতকে সম্মাননা স্মারক এবং ক্রেস্ট তুলে দেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইয়াকুব বিশ্বাস।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সঙ্গীত জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় অধ্যবসায় ও সাধনার বিকল্প নেই : আবেদুর রহমান

আপডেট সময় ০৯:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬