ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং Logo পবিত্র কোরআনে বর্ণিত ১১ প্রকার ফলমূল

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর দখল নিলেও দেখার কেউ নেই

খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের সহযোগিতায় রাজ্জাক গাজী নদীর চরে বাঁধ নির্মাণ করে জমিটি ব্যক্তিমালিকানার দাবি করার চেষ্টা করছেন। এতে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার সরেজমিনে দেখা যায়, সম্প্রতি শিববাটি গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চরে প্রকাশ্যে মাটি কেটে সীমানা নির্ধারণের কাজ করছেন গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজ্জাক গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল। স্থানীয়দের দাবি, এভাবে চর দখল চলতে থাকলে বর্ষা মৌসুমে নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, তাদের জমির সামনে জেগে ওঠা চর নিজেদের দাবি করে রাজ্জাক গাজী দীর্ঘদিন ধরে জোরপূর্বক সরকারি জমি দখলের চেষ্টা করছেন। কেউ বাধা দিতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তুলতে সাহস পাচ্ছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বিষয়ে রাজ্জাক গাজী বলেন, জেগে ওঠা চরটি আমাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। নদীভাঙনে জমিটি বিলীন হয়েছিল।
বর্তমানে পুনরায় চর জেগে ওঠায় আমরা আমাদের নিজস্ব জমির অংশে বাঁধ নির্মাণ করছি। এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন,কপোতাক্ষ নদের চর দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারি সম্পত্তি বা নদীর চর অবৈধভাবে দখলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর দখল নিলেও দেখার কেউ নেই

আপডেট সময় ০৮:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬