ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

সুনামগঞ্জে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা জুডিসিয়াল মস্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে স্থাপিত জুলাই শহীদ স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, জেলা আমরা জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সামনে জুলাই চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুল, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি মল্লিক মঈন উদ্দিন সুহেল ও এডভোকেট শেরেনুর আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। পরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা,জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল, বিএনপি নেতা এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরেনুর আলী, মোনাজ্জির হোসেন সুজন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েস, সাংগঠনিক সম্পাদক জুলাইযোদ্ধা কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, অতি গুরুতর আহত জুলাই যোদ্ধা জহুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ তারেক মিয়া, জাতীয় ছাত্রশক্তির জেলা আহবায়ক এনডি উছমান গনি, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল নেতা সাংবাদিক ছাদিকুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, ফয়ছল আহমেদ, আমরা জুলাইযোদ্ধা সংগঠনের আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম রাজু,সদস্য সচিব মোঃ বজলু মিয়া, জুলাইযোদ্ধা ওবায়দুল ইসলাম ও মোঃ নুরউদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা। পরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আয়াত উল্লাহর পিতা সিরাজুল ইসলাম এর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

সুনামগঞ্জে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আপডেট সময় ০২:৪৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬