ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ঠকতে না চাইলে জানুন স্মার্টফোন কেনার ৭ টিপস

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 237

২০২৬ সালে স্মার্টফোন কেনা আগের মতো সহজ নয়। শুধু ক্যামেরা বা ব্র্যান্ড দেখে সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হতে পারে। এখনকার ফোনগুলোর মধ্যে পার্থক্য তৈরি করে ব্যবহার অভিজ্ঞতা, আপডেট সাপোর্ট ও স্মার্ট ফিচার। তাই কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
১. প্রয়োজন অনুযায়ী এআই ফিচার বেছে নিন
বর্তমান স্মার্টফোনে নানা ধরনের এআই সুবিধা থাকে লেখা তৈরি, ছবি সম্পাদনা বা কল সারাংশ। তবে সব ফিচার আপনার কাজে লাগবে না। তাই আগে বুঝে নিন কোনটি সত্যিই দরকার।
২. আপডেট কতদিন পাবেন দেখুন
শুধু বর্তমান সফটওয়্যার নয়, ভবিষ্যতে কত বছর আপডেট দেবে সেটিও গুরুত্বপূর্ণ। ভালো ফোন হলে অন্তত ৪-৫ বছর নিরাপত্তা ও সফটওয়্যার সাপোর্ট থাকা উচিত।
৩. ব্যাটারি পারফরম্যান্স যাচাই করুন
শুধু এমএএইচ বড় হলেই ভালো নয়। স্ক্রিন-অন টাইম, চার্জিং গতি এবং দীর্ঘ ব্যবহারে ব্যাটারির অবস্থা কেমন থাকে এসব বিষয় যাচাই করা জরুরি।
৪. ডিসপ্লের গুণগত মান দেখুন
অ্যামোলেড থাকলেই সব ঠিক নয়। রোদে দৃশ্যমানতা, চোখের আরাম এবং রিফ্রেশ রেট বাস্তবে কেমন কাজ করছে, তা খেয়াল করুন।
৫. স্টোরেজের গতি গুরুত্বপূর্ণ
স্টোরেজ কত জিবি সেটি নয়, বরং কোন প্রযুক্তি ব্যবহার হয়েছে সেটি গুরুত্বপূর্ণ। দ্রুত স্টোরেজ ফোনের পারফরম্যান্স অনেকটাই নির্ধারণ করে।
৬. আপনার ডিভাইস ইকোসিস্টেমের সঙ্গে মিল রাখুন
আপনি যদি নির্দিষ্ট প্ল্যাটফর্ম (যেমন গুগল বা অ্যাপল) বেশি ব্যবহার করেন, তাহলে সেই অনুযায়ী ফোন নিলে কাজ আরও সহজ হবে।
৭. লুকানো সমস্যা এড়িয়ে চলুন
অনেক ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ, বিজ্ঞাপন বা পেইড সার্ভিসের চাপ থাকে। এগুলো দীর্ঘমেয়াদে বিরক্তির কারণ হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ঠকতে না চাইলে জানুন স্মার্টফোন কেনার ৭ টিপস

আপডেট সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬