ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

“হরাইজনস- রিডিফাইনিং ফিউচার”- এই ভাবনাকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. গত ০৭ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় টাউন হল মিটিং-২০২৫-এর আয়োজন করে। ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের মতবিনিময় পর্বে ব্যবসায়িক অগ্রগতি, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ প্রযুক্তির কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত আলোচনায় শাখাপ্রধানবৃন্দ মাঠপর্যায়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং ব্যবসা প্রসারে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী শাখাপ্রধানদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সকলের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিকতা ও সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্ব প্রদান করেন।
তিনি শরী‘আহ পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের সার্বিক উন্নয়নে প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬