টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে অবস্থিত বলিভদ্র দাখিল মাদ্রাসা ও হযরত খাব্বাব (রাঃ) দারুল উলূম মাদরাসা দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে। দ্বীনি শিক্ষা বিস্তারে বলিভদ্র দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম ইমাম আলী শিকদার, (পরিচালক : টিএনটি, বাংলাদেশ।) ১৯৯৮ প্রতিষ্ঠিত করেন এবং হযরত খাব্বাব( রাঃ) স্থাপিত ২০২৪ সাল প্রতিষ্ঠিত হয়েই প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিচ্ছে। এই প্রতিষ্ঠান গ্রামীণ এলাকার শিশুদের কুরআন ও ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্বীনি শিক্ষা বিস্তার: এলাকার অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, হিফজ এবং প্রাথমিক দ্বীনি শিক্ষা প্রদান করছে। নৈতিক গঠন: কোমলমতি শিশুদের ইসলামের সঠিক আদর্শ ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে কাজ করছে হযরত খাব্বাব (রাঃ) দারুল উলুম মাদ্রাসা টি। সামাজিক প্রভাব: গ্রামীণ সমাজে অজ্ঞতা দূর করে শিক্ষার আলো বিতরণে স্থানীয়ভাবে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠাতা শিক্ষক বলিভদ্র দাখিল মাদ্রাসা সভাপতি,বলিভদ্র ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান বিআরডিবি ধনবাড়ীর নাজিম উদ্দীন মাস্টার বলেন, প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের জন্য সরকারি অনুদান অত্যন্ত জরুরি, যা এর কার্যক্রমকে আরও গতিশীল ও স্থায়ী করতে সাহায্য করবে। হযরত খাব্বাব (রাঃ) দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মোঃ মোশাররফ হোসেন বলেন,আমাদের হিফজ বিভাগে ৪৫ জন ছাত্র। নূরানীতে ৬০ জন শিক্ষক, ৬ জন সরকারি আর্থিক সহায়তা পেলে ভবন নির্মাণ, শিক্ষক-কর্মচারীদের সম্মত ও শিক্ষা উপকরণের অভাব দূর হবে। তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত-ক্ষণস্থায়ী দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিজের এবং অন্যদের চিরস্থায়ী আখেরাত সুন্দর করার ফিকির করা। অভিভাবকরা মন্তব্য করে বলেন, শুরু থেকেই আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা দেওয়া এবং তাদের এমনভাবে প্রস্তুত করা যে, ভবিষ্যতে কখনো কলেজ, ইউনিভার্সিটিতে গেলে যেন তারা নিজেদের স্বকীয়তা বজায় রেখে মন্দ প্রভাব গ্রহণের পরিবর্তে ভালো প্রভাব বিস্তার করতে পারে।
সংবাদ শিরোনাম
ধনবাড়ীতে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে বলিভদ্র দাখিল মাদ্রাসা ও হযরত খাব্বাব (রাঃ) দারুল উলূম মাদরাসা
-
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল - আপডেট সময় ০৩:১৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- 68
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























