ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

সিঙ্গার বাড়ী নব জাগরণ যুব সমাজ ও সেবা সংঘের উদ্যোগে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে শীর্ষক সেমিনার

মধুপুর উপজেলার সিংগারবাড়ীতে নবজাগরণ যুব সমাজ ও সেবা সংঘের উদ্যোগে যুব সমাজ কে মাদকের ভয়াল থাবা থেকে ফিরাতে সচেতনতামূলক সেমিনার উক্ত সেমিনার আয়োজন করা হয়। আলমনগর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম মারুফীর সঞ্চালনায় জীবনকে ভালোবাসুন ও মাদক থেকে দূরে থাকুন বার্তা সামনে রেখে সিংগারবাড়ী চৌরাস্তা মোড় (ধনবাড়ি-গোপালপুর) আঞ্চলিক সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে। বক্তারা মাদক প্রতিরোধে সহযোগিতার আশ্বাস দেন এবং মাদক সেবী ও বিক্রেতাদের হুশিয়ারি দিয়ে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যা আমাদের ব্যাক্তি জীবন থেকে পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সচেতন হওয়ার বিকল্প নেই। পাশাপাশি অভিবাবকদের হতে হবে সতর্ক। এছাড়াও এ ব্যাধি নিরাময়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সাথে তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সেমিনারে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম। তিনি বলেন, সমাজকে উন্নয়নের দিকে ধাবিত করতে প্রথমে আমাদের মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক’কে শুধু আইন দ্বারা থামানো কঠিন এই অপরাধ থামাতে সামাজিক প্রতিরোধ প্রয়োজন। অভিভাবকদের সতর্ক হতে হবে আর আপনারা কখনোই আইন নিজের হাতে তুলে নিবেন না। তিনি আশ্বাস দেন, মাদকসেবী বা কারবারি সম্পর্কে যে কোনো তথ্য আমাদের (পুলিশ) কে জানালে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম আদালত গোলাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, হয়তো মাদক ছাড়ো নাহয় গোলাবাড়ি ছাড়ো। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আমি জনগণের সঙ্গে আছি, মাদকের ব্যাপারে কোন ছাড় নয়, যুব সমাজকে মাদক ধ্বংস করে দিচ্ছে। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাসে যুব সমাজ দিশেহারা। এ থেকে উত্তোরনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা আসুন, বসুন, পরামর্শ দিন, মাদক নির্মূলে অংশ নিন। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন সৌদি প্রবাসি সোহেল রানা (চয়ন), ভাদুরির চর হাবিবা সাত্তার মহিলা মারাসার শিক্ষক মো. সায়েম, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া, যুবকদের পক্ষে মতামত তুলে ধরেন আকরামুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত ছিলেন যুব প্রতিনিধি ও সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

সিঙ্গার বাড়ী নব জাগরণ যুব সমাজ ও সেবা সংঘের উদ্যোগে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে শীর্ষক সেমিনার

আপডেট সময় ০৩:১৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬