ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কেরাণীগঞ্জে বিনামূল্যে ফলের চারা, জৈবসার ও জিআর-এর নগদ অর্থের চেক বিতরণ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে জিআর-এর নগদ অর্থের চেক এবং কৃষি পুনর্বাসন সহায়তা খাতের খরিফ-২ মৌসুমে বিনামূল্যে ফলের চারা, জৈবসার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। তেঘরিয়া ইউনিয়নে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-১১-এর সংসদ সদস্য ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের সভাপতি স্বাধীন, জুয়েল মোল্লা, সেলিম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, এই সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এমনকি মসজিদের ইমাম, খতিব, খাদেম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানির ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মের ধর্মগুরুদের জন্যও সম্মানির ব্যবস্থা করা হয়েছে, যা অতীতের কোনো সরকার করতে পারেনি। তিনি আরও বলেন, এখন বর্ষাকাল। আপনারা সবাই বেশি বেশি ফল ও ফুলের গাছ লাগান। পাশাপাশি ঔষধি গাছও লাগাতে হবে। গাছ আমাদের প্রকৃত বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কেরাণীগঞ্জে বিনামূল্যে ফলের চারা, জৈবসার ও জিআর-এর নগদ অর্থের চেক বিতরণ

আপডেট সময় ০২:৪৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬