ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বৃক্ষের নতুন দিগন্ত হবে বাংলাদেশ-বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ-এই স্লোগানকে সামনে রেখে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বৃক্ষের নতুন দিগন্ত হবে বাংলাদেশ। তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণে এগিয়ে আসছে। এর ফলে দেশে সবুজ বনানী বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের মাধ্যমে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। পরিকল্পিতভাবে এসব এলাকায় বৃক্ষরোপণ করে পরিবেশগত ঝুঁকি কমানো হবে। দেশের প্রতিটি অনুর্বর ও ঝুঁকিপূর্ণ এলাকায় গাছ লাগানোর মাধ্যমে সবুজায়ন বাড়ানো হবে। প্রতিমন্ত্রী দেশের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি রোপণ করা গাছের যতœ নেওয়ার আহ্বান জানান। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঢাকার-২ আসনের শাক্তা ইউনিয়নের নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রোটারি ক্লাব গুলশান অ্যাভিনিউয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি মানবজীবনের অপরিহার্য উপাদান অক্সিজেন সরবরাহ করে। পাশাপাশি মানবজীবনের জন্য ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে নির্মল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন,বিএনপি সরকার জনগণের সরকার, বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার। বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পরে তা বাস্তবে রূপান্তরিত করছে। বক্তব্য শেষে অতিথিগন বিদ্যাপিঠটির প্রাঙ্গনে আম গাছসহ কয়েকটি ঔষধি গাছের ছারা রোপন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, রোটারি ক্লাব গুলশান অ্যাভিনিউয়ের সভাপতি ডা. লুফনা সারমিন, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বৃক্ষের নতুন দিগন্ত হবে বাংলাদেশ-বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আপডেট সময় ০২:৫২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬