ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসব ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ আগস্ট সকালে ৯ থেকে ধনবাড়ী বাস-স্টেশনের বাংলাদেশ ট্রাক মালিক সমিতি দ্বিতীয় তলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন এবং সমবায় অফিসার আব্দুস সালাম জাকারিয়া। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব আব্দুল বারী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু এবং ধনবাড়ী উপজেলা শাখার ট্রাক ও কর্ভাডভ্যান ড্রাইভার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন সহ আরো অনেকে। এসময় নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও প্রার্থী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এসময় ভোটাররা জানান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করেন। এসময় প্রার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে যেভাবে ভোট গ্রহন চলছে যদি ভোটাররা সঠিক ভাবে ভোট দিয়ে থাকে তাহলে শতভাগ আশাবাদী বিজয় হবে ইনশাআল্লাহ। এসময় নির্বাচন উপলক্ষে কেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় পোলিং এজেন্টদের কাছে জানতে চাইলে তারা বলেন দীর্ঘদিন পর সংগঠনের নেতৃত্বে নির্বাচন হচ্ছে সদস্যদের সরাসরি অংশগ্রহণে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। এসময় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা আরো জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখতে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি নুরুস সালাম সিদ্দিক জানান যতক্ষণ পর্যন্ত ভোট গ্রহন চলবে ভোটাররা ভোট দিবে থানা প্রশাসন ততক্ষণ সঠিক নিরাপত্তা দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। থাকবে এবং ধনবাড়ী থানার পুলিশ কঠোর ভাবে পরিবেশ শান্ত রাখবে বলেছেন দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণাকে ঘিরেও নেতাকর্মী ও সাধারণ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হয়ে চালকদের ন্যায্য অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

আপডেট সময় ০৮:০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬