ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

গণতন্ত্রের মাকে ছাড়া প্রথম জন্মদিন এটি মেনে নেওয়া কঠিন-আমান উল্লাহ আমান

বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্রের মাকে ছাড়া প্রথম জন্মদিন এটি মেনে নেওয়া কঠিন। যার আপসহীন রাজনীতির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, তার কারাবরণের মধ্য দিয়েই দেশের মানুষের বাকস্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। তিনি ছিলেন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। গতকাল ঢাকা-২ আসনের শাক্তা ইউনিয়নের শিকারিটোলা বিএনপির প্রধান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন গণতন্ত্রের জন্য তাঁর অবদান মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। জিয়া পরিবার সব সময় দেশ ও দেশের মানুষের পাশে থেকেছে। তিনি আরও বলেন, তাঁকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল, মো. নাজিম, যুবনেতা হাজী আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়েরে নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

গণতন্ত্রের মাকে ছাড়া প্রথম জন্মদিন এটি মেনে নেওয়া কঠিন-আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৯:১৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬