আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হানকুর ও মাধবপুর গ্রামবাসীর উদ্যোগে ইউপি চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকার। ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কায়সার হামিদ রোমান মাস্টারের সঞ্চালনায় এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য জয়নাল আবেদীন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দাউদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তামান ভূঁইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোমেন পাশা, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান তারেক, দাউদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহাজান মিয়াজ, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা সাইদুর রহমান খোকন, মনির হোসেন মেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মশিউর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন মজুমদার। সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট হেলাল উদ্দিন সরকার বলেন, বিএনপি ও সাধারণ জনগণের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই তিনি দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ বিজয় অর্জন করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পাবেন। নিজের রাজনৈতিক জীবনের অতীতের বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের সময়ে তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। তাঁর দাবি, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে রূপগঞ্জ উপজেলা ও দাউদপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিনামূল্যে জামিনের ব্যবস্থা করেছেন এবং এ জন্য কারও কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করা হয়নি। চেয়ারম্যান নির্বাচিত হলে দাউদপুর ইউনিয়নে অবৈধ বালু ভরাট, অবৈধ বিলবোর্ড, অবৈধ হাউজিং কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে ইউনিয়নের অবৈধ কর্মকা- বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানান। এডভোকেট হেলাল উদ্দিন সরকার বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবা গ্রহণে কোনো নাগরিককে ঘুষ দিতে হবে না এবং পরিষদে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, ইউনিয়নের প্রয়োজনীয় কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ, প্রয়োজনীয় স্থানে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং প্রধান সড়কগুলোতে স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। মাদক ও অপরাধ দমনের বিষয়ে তিনি বলেন, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিটি গ্রামকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা নিশ্চিত করা এবং দরিদ্র পরিবারের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা তহবিল গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডি কার্ডসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা বিতরণে স্বজনপ্রীতি ও দুর্নীতি বন্ধ এবং গ্রাম্য সালিশে নিরপেক্ষ ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করার কথা জানান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকার। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হানকুর ও মাধবপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
দাউদপুর ইউপি নির্বাচন এডভোকেট হেলাল উদ্দিন সরকারের সমর্থনে মতবিনিময় সভা
-
সাদেক মাহমুদ পাভেল - আপডেট সময় ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 100
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























