‘মাছ চাষে সমৃদ্ধ দেশ, মৎস্য হবে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’—এই প্রত্যাশাকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে , র?্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, এর যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই পরিকল্পিতভাবে মাছ চাষ, মৎস্যসম্পদের সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
সংবাদ শিরোনাম
কাপাসিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
-
জাকির হোসেন কামাল (কাপাসিয়া) গাজীপুর - আপডেট সময় ০২:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 49
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























