নূরানী স্কলারশিপ-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ২টায় ভূঞাপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাফরান রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী। সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক মুফতি আব্দুর রশিদ। সভায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা ফজলুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি রবিউল ইসলাম, ঘাটাইল উপজেলা জিম্মাদার মুফতি জুবায়ের মাহমুদ, কালিহাতী উপজেলা জিম্মাদার মাওলানা আলামিন, সরিষাবাড়ী উপজেলা জিম্মাদার এইচ. এম. সাজ্জাদ হোসাইন এবং ভূঞাপুর উপজেলা জিম্মাদার হাফেজ মেহেদী হাসান মিরাজ। সভায় নূরানী স্কলারশিপ-২০২৬ আয়োজন, পরীক্ষা পরিচালনা, উপজেলা পর্যায়ের প্রস্তুতি, দায়িত্ব বণ্টনসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নূরানী স্কলারশিপ-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।সভায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বশীলসহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের জরুরি সভা
-
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল - আপডেট সময় ০২:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 61
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























