ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

স্মিথের সহজ স্বীকারোক্তি, ‘বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে’

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে টাইগাররা। চার দিনে ১১ সেশনের পুরোটাই শাসন করেছে বাংলাদেশের বোলার-ব্যাটাররা। আর তাই হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ক্রিকেটারের ভাষায়, ‘আমরা তাদের কাছে পুরোপুরি পরাস্ত হয়েছি।’
ম্যাচ শেষে হারের কারণ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘বেশ সহজ ব্যাপার, আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি। প্রথম সকালে বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে, তারা ছিল ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আমাদের ব্যাটাররা সম্ভবত যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল না।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের সামনে অনেক রান তুলে দিয়েছে। গতকাল এমন একটি উইকেটে ব্যাট করার সুযোগ থাকলেও আমরা সেই রানটা তুলে নিতে পারিনি। কয়েকজন শুরু পেয়েছিল, কিন্তু সেটিকে বড় ইনিংসে পরিণত করতে পারেনি। গ্রিনিকে আমার মনে হয়েছে খুব ভালো ব্যাটিং করেছে, সেঞ্চুরি করেছে, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটার ছিল না।’

ম্যাচে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়াকে অন্তত ২০০ রানের লিড দিতে হতো বলে মনে করেন স্মিথ। তিনি বলেন, ‘আমাদের সম্ভবত অন্তত ২০০ বা তার বেশি রানের লিড দরকার ছিল ম্যাচে থাকার জন্য। কিন্তু আমরা সেটা করতে পারিনি। যেমনটা বললাম, বাংলাদেশ আমাদের পুরোপুরি পরাস্ত করেছে।’
তবে হারলেও খুব বেশি হতাশ নন স্মিথ। তিনি বলেন, ‘আমি আশা করি এটা শুধু একটা খারাপ সপ্তাহ। আমরা এক নম্বর দল হওয়ার একটা কারণ আছে। দীর্ঘ সময় ধরে আমরা খুব ভালো ও ধারাবাহিক ক্রিকেট খেলেছি। এই সপ্তাহটা ছিল একটু ব্যতিক্রম।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্মিথের সহজ স্বীকারোক্তি, ‘বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে’

আপডেট সময় ১০:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬